তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালের চিকিৎসক মিঠুন চক্রবতী।
জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে দুই কন্যা সন্তানের মুত্যু হয়। অপর এক পুত্র ও কন্যা সন্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
.png)
চিকিৎসক মিঠুন চক্রবর্তী জানান, একইসঙ্গে ভূমিষ্ট হওয়া ৪ সন্তানের মধ্যে ২ নবজাতকের মৃত্যু হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেয়ায় পুষ্টিহীনতায় ছিল এই ৪ নবজাতক। এতে ভূমিষ্ট হওয়ার প্রায় ৫ ঘণ্টার মধ্যে ২ কন্যা সন্তান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অপর এক পুত্র ও কন্যা সন্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে তাদের মা সুস্থ আছেন।
উল্লেখ্য, চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দেন নিপা সরকার নামে এক গৃহবধূ। বুধবার সকাল ৮টায় প্রসবব্যথা নিয়ে হাসপাতালে যান তিনি। পরে নরমাল ডেলিভারিতে চার সন্তান প্রসব করেন। স্বামী লিটন সরকার কুমিল্লার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা নিপা সরকার ও কুমিল্লার লিটন সরকার দম্পতি।
তবে চিকিৎসার বলছেন, মাত্র ২৯ সপ্তাহ হওয়ায় শিশুরা পুষ্টিহীনতায় জন্ম নেয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় শিশুগুলোকে ইনকিউবেটরে রাখা হয়। চার সন্তানের মধ্যে এক পুত্র ও তিন কন্যা সন্তান ছিল।