ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে এক শিয়ালের কামড়ে আহত ১০

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২৩
গাজীপুরে এক শিয়ালের কামড়ে আহত ১০
শিয়াল -ফাইল ছবি

গাজীপুর সিটি কর্পোরেশনের চাঁনপাড়া এলাকায় এক শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে।

তারা হলেন, মাসুম (১৯), মৃদুল (১৭), তুষার (২০) ও সুজন (২০)। রাত ৮টার দিকে আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের চাঁনপাড়া এলাকায় একটি শিয়াল জঙ্গল থেকে হঠাৎ বাইরে আসে। এ সময় সামনে যাকে পেয়েছে তাকে কামড় দেওয়ার পর আবার জঙ্গলে লুকিয়ে যায়। এভাবে শিয়ালটি কমপক্ষে ১০ জনকে কামড়িয়ে জখম করেছে।

Advertisement

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের চিকিৎসক মো. জয়রাজ হোসেন জানান, শিয়ালে কামড়ানো রোগীদের মধ্যে হাসপাতালে ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!