মৃত শিহাব বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কে সি সালদাইড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও সালদাইড় উত্তর পাড়া গ্রামের শরিফুল মোল্লার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন।
.png)
তিনি জানান, বেশ কিছুদিন ধরে শিহাব জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় চিকিৎসালয় থেকে চিকিৎসা নিলেও তার জ্বর কমেনি। পরে চিকিৎসকের পরামর্শে ডাক্তার তার ডেঙ্গু পরীক্ষা করতে বললে পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ হয়। অবস্থা বেগতিক হলে তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।