ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধামইরহাটে দুই হাজার লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ধামইরহাটে দুই হাজার লিটার চোলাই মদসহ গ্রেফতার ২
চোলাই মদসহ গ্রেফতারকৃতরা

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুই হাজার ৭৯ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার সকাল ৮টায় র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে ধামইরহাট উপজেলার আবাদপুর গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ধামইরহাট উপজেলার আবাদপুর গ্রামের সুরেশ সিংয়ের ছেলে পলাশ সিং (২০) এবং বিজেন সিংয়ের ছেলে বিজেট সিং (৪০)।

Advertisement

র‍্যাব জানায়, পলাশ ও বিজেট দীর্ঘদিন ধরে ধামইরহাট থানার আবাদপুর গ্রামে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে আসছিলেন। ছোট ছোট বোতলে করে গ্রামের যুবকদের কাছে ৫০ টাকা এবং ১০০ টাকা দামে বিক্রয় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আবাদপুর গ্রামে অভিযান পরিচালনা করে দুই হাজার ৭৯ লিটার চোলাই মদ উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!