[ দেশজুড়ে ]
বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু
ফাইল ফটো
বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ৭৫ জনের মৃত্যু হলো। এসময় ৪৫৮ ডেঙ্গুরোগী বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতরা হলেন- বরিশাল জেলার বানারীপায়া উপজেলার পিয়ারা বেগম, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মমতাজ বেগম ও ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার তারিকুল ইসলাম।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের একজন শেবাচিম হাসপাতালে, একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!