ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজদিখানে মাদকসহ একই পরিবারের ৫ সদস্য গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৩
সিরাজদিখানে মাদকসহ একই পরিবারের ৫ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে একই পরিবারের পাঁচজনসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে উপজেলার মালখানগর রথবাড়ি এলাকার মজিবুর রহমানের বসতবাড়ির উঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মালখানগর এলাকার মজিবুর রহমান, তার স্ত্রী জাহানার বেগম, ছেলে জাহিদ হাসান, নাহিদ হাসান, নাহিদের স্ত্রী জাহানারা বেগম ও উপজেলার কাজীরভাগ এলাকার স্বপন হাওলাদারের ছেলে মো. আশিক হাওলাদার। গ্রেফতারকৃত ৫ জন ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।

Advertisement

সোমবার বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ে সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম সুমন জানান, মালখানগর রথবাড়ি এলাকায় একই পরিবারের সবাই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। অভিযানে একই পরিবারের ৫ সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫১ ইয়াবা ও ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা এলাকার যুবক ও স্কুলছাত্রসহ উঠতি বয়সীদের কাছে মাদক বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!