ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেলো বাবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩
ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেলো বাবার
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় সৈয়দ শফিকুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় খাজা গরীবে নেওয়াজ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ শফিকুল ইসলাম (৭৫) জেলা শহরের পশ্চিম মেড্ডা (শরিফপুর) এলাকার সৈয়দ মুরতাজ মোল্লার ছেলে।

জানা যায়, শফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় জেলা শহর থেকে বিশ্বরোড মোড়ে তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। ব্যবসা-প্রতিষ্ঠানে যাওয়ার পথে বিশ্বরোড মোড়ে খাজা গরীবে নেওয়াজ পাম্পের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘাতক মাইক্রোবাসটিকে হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!