মৃত কাউছার মাগুরা সদর উপজেলার বাসিন্দা আকবর বিশ্বাসের ছেলে। তিনি চরভদ্রাসন উপজেলা এলজিইডি দফতরের নৈশপ্রহরী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কাউছার উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের সিঁড়ির নিচ থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক প্রিন্স মাহামুদ পরীক্ষা-নিরীক্ষা শেষে কাউছারকে মৃত বলে ঘোষণা করেন।
.png)
কাউছার বিশ্বাসের ছেলে মেহেদী হাসান নাছিম জানান, তাদের গ্রামের বাড়ি মাগুরা সদরে। বাবার চাকরির সুবাদে মা ও বোন নিয়ে তারা প্রায় ২৩ বছর ধরে চরভদ্রাসনের বিএসডাঙ্গী গ্রামে বসবাস করছেন। তার বাবা একজন হার্টের রোগী ছিলেন।
আসরের নামাজের পরে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে জানাজা শেষে স্থানীয় হাজীডাঙ্গী মাদরাসার কবরস্থানে তার বাবাকে দাফন করা হবে বলে জানান নাছিম।
চরভদ্রাসন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বাধঁন বলেন, নৈশপ্রহরী কাউছার বিশ্বাসের মৃত্যুর খবর পেয়েছি। তিনি অনেক দিন ধরে এলজিইডিতে কর্মরত ছিলেন।