[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে আমদানি নিষিদ্ধ ২৪ বস্তা চিনিসহ আটক ৫
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের মধ্যনগরে আমদানি নিষিদ্ধ ২৪ বস্তা ভারতীয় চিনিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা মাঝেরছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মন্দিহাতা গ্রামের কুতুব উদ্দিন (২৮), ইসলাম নুর (৫৩), মোহাম্মদ আলী (৩৮), বিনোদপুর গ্রামের সম্রাট (২৪), মুদরাই গ্রামের সুরঞ্জন বর্মণ (২৫)। এ সময় ইঞ্জিনচালিত দুটি কাঠের নৌকা জব্দ করা হয়।
.png)
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!