ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীকে বাথরুমে আটকে রেখে ফাঁস নিলেন পোশাক কারখানার কর্মকর্তা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ৩ অক্টোবর ২০২৩
স্ত্রীকে বাথরুমে আটকে রেখে ফাঁস নিলেন পোশাক কারখানার কর্মকর্তা
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে ইশতিয়াক আহমেদ শুভ নামে এক কারখানার উৎপাদন কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ইশতিয়াক আহমেদ শুভ চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা। তিনি মাওনা উত্তরপাড়া গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি টেক্সটাইলে চাকরি করতেন।

মৃতের স্ত্রী শোভা বলেন, আমাদের মধ্যে পারিবারিক কোনো সমস্যা ছিল না। যা বেতন পেত তা দিয়ে সংসার চালিয়ে আমাদের তেমন কিছু করা সম্ভব হতো না। এ বিষয় নিয়ে সে সবসময় মানসিক চাপে থাকত। সোমবার রাতে অফিস থেকে ফিরে রাতের খাবার খেয়ে আমরা কথা বলছিলাম। এ সময় আমি বাথরুমে গেলে সে বাইরে থেকে বাথরুমের দরজা বন্ধ করে ফাঁস নেন।

শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম বলেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ পাঠিয়ে ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!