ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুতের তার লেগে ঝলসে গেল হাত, অতঃপর স্কুলছাত্রের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ১০ অক্টোবর ২০২৩
বিদ্যুতের তার লেগে ঝলসে গেল হাত, অতঃপর স্কুলছাত্রের মৃত্যু
ছবি: ফেসবুক পেজ থেকে নেয়া

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুনায়েদ আহমেদ মজুমদার (১৫) নামে এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের নাজিরপাড়া ছৈয়াল বাড়ি এলাকার সুফিয়া মঞ্জিলের ছাদে এ ঘটনা ঘটে।

মৃত জুনায়েদ আহমেদ মজুমদার সুফিয়া মঞ্জিলের ভাড়াটিয়া জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে স্থানীয় আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সুফিয়া মঞ্জিলের ভাড়াটিয়া ও এলাকাবাসী জানায়, জুনায়েদ প্রতিদিনের মত আজও বাসার ছাদে ওঠে। ছাদের পাশে বিদ্যুতের পিলারে থাকা তারে হাত লেগে তার হাত ঝলসে যায়। আগুন দেখে বাড়ির অন্যান্য লোকজন ছুটে গিয়ে জুনায়েদকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম বলেন, খবরটি শুনেছি। কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!