নিহত বৃদ্ধ আব্দুল মজিদ উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের ধারে ছাগল নিয়ে যান ঐ বৃদ্ধ। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী একটি কমিউটার ট্রেন ঘটনাস্থলে আসা মাত্র ছাগল তাড়াতে গিয়ে ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। মরদেহ হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।