ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ১৫ অক্টোবর ২০২৩
পুকুরে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের
প্রতীকী ছবি

বগুড়ার সোনাতলায় উপজেলায় পুকুরে ডুবে রাফিয়া সুলতানা (১৩) এবং মোস্তাক বিল্লাহ জিসান (০৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।

রোববার দুপুর আড়াইটার দিকে সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের গোবারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাফিয়া সুলতানা গোবরপাড়া গ্রামের আতাউল হকের মেয়ে এবং মোস্তাক বিল্লাহ জিসান একই এলাকার জিল্লুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রাফিয়ার বাবা আতাউর রহমান পরিবার নিয়ে দীর্ঘদিন ঢাকায় বসবাস করে আসছিলেন। তবে কিছুদিন আগে পরিবারসহ গোবারপাড়া গ্রামে চলে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য। সেখানে বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে রাফিয়াকে ভর্তি করানো হয়। রাফিয়া তার ছোট চাচাতো ভাই জিসানের কাছে সাঁতার শিখতে চায়। রোববার দুপুরে তারা সাঁতার শিখতে পুকুরে নামে। জিসানও সাঁতার কম জানায় তারা দু’জনই পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

সোনাতলা থানার ওসি সৈকত হাসান জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। এছাড়া লাশ দুইটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!