[ দেশজুড়ে ]
মিরপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
ফাইল ফটো
কুষ্টিয়ার মিরপুর-পোড়াদহর মধ্যবর্তী স্থানে ট্রেনের ধাক্কায় ছামিউল (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে রেললাইনের ১৭৪ কিলোমিটারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছামিউল মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের ভারল গ্রামের আকরামুল হকের ছেলে। পোড়াদহ রেলওয়ে থানার ওসি এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টার দিকে কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মিরপুর-পোড়াদহর মধ্যবর্তী স্থানে পৌঁছালে ছামিউল ঐ ট্রেনের নিচে পড়ে। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!