ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরার পথে সাঙ্গু নদীতে নৌকাডু্বি, নিখোঁজ ৩

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৪, ২৬ অক্টোবর ২০২৩
বাড়ি ফেরার পথে সাঙ্গু নদীতে নৌকাডু্বি, নিখোঁজ ৩
ফাইল ছবি

বান্দরবানের থানচি উপজেলায় নৌকাডুবিতে তিনজন নিখোঁজ হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে রেমাক্রি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদা ম্রো পাড়া এলাকার নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- উপজেলার রেমাক্রি ইউনিয়নের অংলে খুমিপাড়ার বাসিন্দা লংবে খুমী (৪৫), লংরে খুমি (২১) ও চয়অং খুমীপাড়ার বাসিন্দা ছাই খুমি (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে ছোট মদকের অংলে খুমিপাড়ার ৯ জন লোক নৌকা নিয়ে রেমাক্রীতে বাজার করতে যান। বিকেলে বাড়ি ফেরার পথে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় ইঞ্জিনচালিত নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। পরে সাঁতার কেটে ৬ জন তীরে পৌঁছাতে পারলেও তিনজন নিখোঁজ হন। 

Advertisement

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, নৌকাডুবিতে তিনজন নিখোঁজের সংবাদ পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়ায় বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!