বৃহস্পতিবার এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ওসি কামরুজ্জামান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরায় হাতেনাতে ৪১ জেলেকে আটক করা হয়। একইসঙ্গে ১৮টি মাছ ধরার নৌকা, ২০ লাখ মিটার কারেন্ট জাল, ৪৪৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এসব ঘটনায় দুটি ভ্রাম্যমাণ আদালত ও সাতটি নিয়মিত মামলা করা হয়। সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এদিকে, সদর উপজেলা টাস্কফোর্সের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তাজনজিমুল ইসলাম জানান, আজ ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ গরিবদের মাঝে বিতরণ করা হয়।
.png)