[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
ফাইল ফটো
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার হালুয়াকান্দি সম্মিলিত ঈদগাহ মাঠের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার বলেন, ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!