ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নলছিটিতে ইলিশ শিকার করায় ৩ জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১, ২৮ অক্টোবর ২০২৩
নলছিটিতে ইলিশ শিকার করায় ৩ জেলের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমাণ আদালতে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৮টায় মৎস্য অধিদফতরের অভিযানে উপজেলার সুগন্ধা নদী সংলগ্ন অনুরাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত আশ্রাফ আলী খন্দকারের ছেলে মো. সহিদ খন্দকার (৪০), নলছিটি পৌর এলাকার মৃত সোবহান আকনের ছেলে ছোরাপ আকন (৩২) ও আজিজ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৯)। এ নিয়ে উপজেলার সাত জেলেকে কারাদণ্ড প্রদান করা হলো।

এ সময় তাদের কাছ থেকে ১২শ’ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে জোরদার অভিযান চলমান থাকবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ তাই মা ইলিশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। মৎস্য সংরক্ষণ-১৯৮৫ এর বিধিমালা অনুযায়ী তাদের তিনজনকে এক বছর করে জেল প্রদান করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!