[ দেশজুড়ে ]
বসতবাড়িতে ঢুকল নিয়ন্ত্রণহীন ট্রাক, প্রাণ গেল চালকের
দুর্ঘটনাকবলিত ট্রাক
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে ওই বাড়ির সদস্যরা প্রাণে রক্ষা পেলেও নিহত হয়েছেন ট্রাকচালক সোহেল।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল আলমডাঙ্গা পৌরসভাধীন গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ইউসুফ আলী।
তিনি বলেন, রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রোয়াকুলি গ্রামের মখলেছুর রহমানের বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে রান্নাঘর ও বাথরুম ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় স্থানীয়রা ট্রাকের ভেতর থেকে চালক সোহেলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুহিত বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত অবস্থায় দুইজন পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!