ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের সঙ্গে অভিমান, ১২ তলা থেকে লাফ দিলেন মাদরাসাছাত্রী 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ৩ নভেম্বর ২০২৩
মায়ের সঙ্গে অভিমান, ১২ তলা থেকে লাফ দিলেন মাদরাসাছাত্রী 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে ১২ তলার ছাদ থেকে লাফ দিয়ে  আত্মহত্যা করেছেন শিপা আক্তার নামে এক মাদরাসাছাত্রী। 

বৃহস্পতিবার সকালে উপজেলার সোনারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিপা আক্তার উপজেলার সোনারামপুর ইউনিয়নের সোনারামপুর (পূর্ব পাড়া) এলাকার মোল্লা বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। 

জানা যায়, শিপা আক্তার স্থানীয় একটি মহিলা মাদরাসায় পড়ালেখা করতেন। কিন্তু শিপা প্রায় সময় মাদরাসায় যেতো না। বৃহস্পতিবার সকালে শিপাকে মাদরাসায় যেতে বলেন তার মা সুহেদা বেগম। কিন্তু শিপা মাদরাসায় যেতে অনিহা প্রকাশ করেন। এরপর শিপাকে বকাবকি করেন তার মা। এতে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে কিছু দূরে ১২ তলা গ্রীন টাওয়ারের ছাদ থেকে লাফ দেন শিপা। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা শিপাকে উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, মায়ের সঙ্গে অভিমান করে এক মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!