ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

প্রেমে প্রতারণায় যুবতীর আত্মহত্যা: প্রেমিকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৯, ৩০ অক্টোবর ২০২৩
প্রেমে প্রতারণায় যুবতীর আত্মহত্যা: প্রেমিকের কারাদণ্ড
ফাইল ফটো

নয় বছর আগে বিয়ের আশ্বাসে প্রেমের মাধ্যমে শারীরিক সম্পর্ক তৈরি করে প্রতারণা করেন প্রেমিক জহিরুল ইসলাম (৩২)। পরবর্তীতে প্রেমিকাকে বিয়ে না করায় অভিমানে আত্মহত্যা করেন ভুক্তভোগী যুবতী। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক জহিরুল ইসলামকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে। 

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। 

Advertisement

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি জহিরুলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভুক্তভোগী যুবতীর। এ সম্পর্কের সুবাদে বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগী যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন আসামি জহিরুল। পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ২০১৪ সালের ১৯ মে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভুক্তভোগী। 

এ ঘটনার দুইদিন পর ভুক্তভোগীর ভাই রাসেল বাদী হয়ে কদমতলী থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান। 

পরবর্তীতে ২০১৫ সালের ৩০ নভেম্বর মামলায় চার্জগঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!