ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পেঁয়াজের কেজি ৫০ টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ৫ নভেম্বর ২০২৩
পেঁয়াজের কেজি ৫০ টাকা
ছবি: সংগৃহীত

শনিবার সকাল। মানুষের দীর্ঘলাইন। পাশেই সাটানো হয়েছে ব্যানার। তাতে লেখা রয়েছে দাম কমলো পেঁয়াজের। কেজি মাত্র ৫০ টাকা। তবে এটি কোনো বাজার বা ন্যায্যমূল্যের দোকান নয়। ব্যক্তিগত উদ্যোগে নিম্নআয়ের মানুষের হাতে কম মূল্যে পেঁয়াজ তুলে দিলেন মানিক নামে এক ইউটিউবার। ইউটিউবার মানিকের বাড়ি সিরাজগঞ্জে।

শনিবার সকাল থেকেই স্বল্প মূল্যের এই পেঁয়াজ কিনতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকায় দেখা যায় মানুষের দীর্ঘলাইন। সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ মানিকের দেওয়া ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করেন। যেখানে দরিদ্র মানুষের পাশাপাশি দেখা যায় মধ্যবিত্তদেরও।

ক্রেতারা জানায়, জনপ্রতি এক কেজি করে বিক্রি করা হয় পেঁয়াজ। আর এতেই খুশি ক্রেতারা। কারণ প্রতি কেজি পেঁয়াজে তাদের সাশ্রয় হয় প্রায় একশ টাকা। ইউটিউবার মানিকের ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীর বাজারে মানিকের মতো সমাজের বিত্তবানরা এমন উদ্যোগ নিলে উপকৃত হবে দরিদ্র ও অসহায় মানুষ।

পেঁয়াজ কিনতে আসা রহমত আলী বলেন, ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পারলাম। এতে আমাদের বেশ উপকার হলো। 

আয়োজক মানিক জানান, নিজের ইউটিউবের আয়ের একটা অংশ থেকে সমাজের স্বল্প আয়ের মানুষদের সহায়তার লক্ষ্যে তিনি আয়োজন করেন বলে জানান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!