ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

ঢাকায় ৩৫ টাকায় পেঁয়াজ মিলবে সোমবার থেকে

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ৮ অক্টোবর ২০২৩
ঢাকায় ৩৫ টাকায় পেঁয়াজ মিলবে সোমবার থেকে
পেঁয়াজ- ফাইল ফটো

রাজধানীতে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার থেকে ঢাকার বিভিন্ন স্থানে এ দামে মিলবে পেঁয়াজ।

কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।

রোববার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক বছর ধরে ঢাল সময় বিবেচনা করে সোমবার থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তাদের কাছে পেঁয়াজ বিক্রি হবে। প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা।

তবে এই পেঁয়াজ দেশে আসার পর সরবরাহ করা হবে বলে ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়।

টিসিবি সূত্রে জানা গেছে, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ক্রেতারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা করেছে টিসিবি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!