রোববার রাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আইয়ুব একই ক্যাম্পের হাফেজ আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।
.png)
তিনি বলেন, রোববার রাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং একটি ছুরিসহ মোহাম্মদ আইয়ুবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।