ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা-বাবার সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়ে নিথর শিশু রজনী

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৭, ৭ নভেম্বর ২০২৩
মা-বাবার সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়ে নিথর শিশু রজনী
প্রতীকী ছবি

যশোরের চৌগাছা উপজেলায় মা ও বাবার সঙ্গে পুকুরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে রজনী খাতুন নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজেদের বাড়ির পাশে ডুবে যায় সে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রজনী খাতুন চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রজনীর বাবা রেজাউল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে তিনি স্ত্রীসহ নিজেদের বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন। রজনী তাদের ধরা মাছ দেখছিল এবং সংগ্রহ করে পাত্রে রাখছিল। এ সময় রজনী পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্ত্রী ও স্থানীয়দের সহায়তায় তিনি রজনীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে রজনীকে মৃত ঘোষণা করেন।

Advertisement

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!