[ দেশজুড়ে ]
কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে আব্রাহাম নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে দক্ষিণ ধুরুং শাহ আলম সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার দুপুরে ওই গ্রামের নাজের হোসেনের ছেলে আব্রাহাম বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে পরে ঘণ্টা দুয়েক পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!