ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পা পিছলে পুকুরে, ভাইয়ের পর ভেসে উঠল বোনের নিথর দেহ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৬, ৫ নভেম্বর ২০২৩
পা পিছলে পুকুরে, ভাইয়ের পর ভেসে উঠল বোনের নিথর দেহ
ফাইল ফটো

ভোলা সদর উপজেলায় হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার পূর্ব কাজির চর গ্রামের বুলু আকনের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- পাঁচ বছরের ঝর্ণা ও দুই বছরের সোহেল। তারা ওই গ্রামের বুলু আকনের সন্তান।

মৃতদের মামা জয়নাল আকন জানান, রোববার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে তার ভাগনি ঝর্ণা ও ভাগ্নে সোহেল হাত-মুখ ধুতে বাড়ির পুকুরে যায়। এ সময় পা পিছলে তারা পুকুরে পড়ে ডুবে যায়। পুকুর থেকে ফিরে আসতে দেরি হওয়ায় ডাকতে যান তাদের মা। পুকুর ঘাটে গিয়ে দেখেন ঝর্ণা ও সোহেলের স্যান্ডেল পুকুরে ভাসছে কিন্তু তারা নেই। তাৎক্ষণিক তিনি পুকুরে নেমে তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে প্রথমে সোহেলের মরদেহ ভেসে ওঠে। এরপর তার কাছেই ঝর্ণার মরদেহটিও ভেসে ওঠে। 

Advertisement

তিনি আরো জানান, ভাই-বোনের মৃত্যু পুকুরেই হয়েছে। তারপরও আমরা বরিশাল নিয়ে যেতে চেয়েছি। কিন্তু লাহারহাট ফেরিঘাট পর্যন্ত গিয়ে দেখলাম তারা আর বেঁচে নেই। 

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা জানান, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!