শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নগরকান্দা পৌর সদরের মীরাকান্দার পাট ব্যবসায়ী ওমেদ আলী মাতুব্বরের ক্রয়কৃত পাট নগরকান্দা হতে তালমার পাটের মোকামে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
.png)
ট্রাকচালক ফিরোজ সরদার জানান, তিনি বিকেলে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। এসময় ঐ সড়ক দিয়ে আসা একজন মোটরসাইকেলচালক জানান যে, তার ট্রাকের পেছনে আগুন লেগেছে। এসময় তিনি ট্রাক থামিয়ে নেমে দেখেন ট্রাকের পাটে আগুন লেগেছে।
পাটবোঝাই ঐ ট্রাকের উপরে থাকা হেলপার জানান, তিনি উপরে অবস্থান করলেও আগুন লাগার বিষয়টি টেরই পাননি।
নগরকান্দা ফায়ার সার্ভিসের টিম লিডার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কী কারণে এ আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।