ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় জুট মিলের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ১০ নভেম্বর ২০২৩
খুলনায় জুট মিলের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
আগুন

খুলনার জুট মিলের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে রূপসা উপজেলার রাজাপুর পপুলার জুট মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৮ ইউনিট কাজ করে। এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।

Advertisement

এ বিষয়ে খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, বর্তমানে আগুন-সম্পন্ন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো সম্ভব হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: আগুন খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!