শনিবার দুপুরে সদর উপজেলার আন্দারমানিক এলাকার একটি ঝুপড়ি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গত ৭ নভেম্বর সন্ধ্যার পর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মুরাদ।
নিহত মুরাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আধারমানিক গ্রামের আজাদের ছেলে।
.png)
জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যার পর অটোরিকশা নিয়ে বের হন মুরাদ। এরপর স্থানীয় একজন তাকে দক্ষিণ আধারমানিক এলাকায় মোবাইল করে ডেকে নিয়ে যান। ঐদিন রাত ১১টার পর মুরাদের মোবাইল নম্বর বন্ধ হয়ে যায়। তার পরিবার কোথাও খুঁজে না পেয়ে পরের দিন পুলিশের কাছে অভিযোগ করে। শনিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, এ বিষয়ে গত ৮ নভেম্বর একটি নিখোঁজ ডায়েরি করা হয়। শনিবার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।