ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বসতবাড়িতে মিলল বিষধর শঙ্খিনী সাপ 

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ১৫ নভেম্বর ২০২৩
বসতবাড়িতে মিলল বিষধর শঙ্খিনী সাপ 
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বসতবাড়ি থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্ৰাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল শহরতলীর ইছবপুর এলাকা থেকে বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের শহরতলীর ইছবপুরের বাসায় একটি শঙ্খিনী সাপটি ঢুকে। এ সময় বাসার লোকজন সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা এসে সাপটিকে উদ্ধার করেন।

কল্যাণ দেব বলেন, বাসার বেডরুমে বিষধর শঙ্খিনী সাপ দেখতে পেয়ে তাৎক্ষণিক বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদের জানাই। পরে তারা এসে সাপটি উদ্ধার করেন।

Advertisement

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

তিনি জানান, সাপটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। বিষয়টি বন্যপ্রাণী বিভাগকে জানানো হয়েছে। বুধবার সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!