ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার কুয়াকাটায় মিলল সবচেয়ে বিষধর সাপ বেলচেরি

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ১৫ নভেম্বর ২০২৩
এবার কুয়াকাটায় মিলল সবচেয়ে বিষধর সাপ বেলচেরি
বিষধর সাপ বেলচেরি। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে বেলচেরি নামে সবচেয়ে বিষধর সাপের দেখা মিলেছে। মঙ্গলবার গভীর রাতে জিরোপয়েন্ট এলাকা থেকে সাপটি উদ্ধার করে বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের এসআই ইদ্রিস বলেন, রাতে এক পর্যটক সৈকতে হাঁটতে গিয়ে প্রথমে সাপটি দেখতে পান। সাপটি সমুদ্রে ফেলে দেওয়া হলেও পুনরায় ভেসে আসে। দ্বিতীয়বার দুইজন পর্যটক সাপটিকে দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে সাপটি উদ্ধার করে আবারো বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম সামিম বলেন, ইনল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে অনেকে মনে করলেও আসলে সবচেয়ে বিষাক্ত সাপ হল বেলচেরি। প্রকৃতপক্ষে এটি ইনল্যান্ড তাইপানের চেয়েও প্রায় ১০০ গুল বেশি বিষাক্ত। সমুদ্রে বসবাসকারী এ সাপটি ০.৫ মিটার থেকে ১ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।

Advertisement

তিনি আরো বলেন, এটি সাধারণত কাউকে আঘাত করে না। তবে বার বার একে বিরক্ত করলে এটি কামড় দিতে পারে। তবে সাপটি নিয়ে ভয়ের কিছু নেই। কারণ এটি কাউকে কামড়ালেও বেশিরভাগ ক্ষেত্রেই বিষ প্রবেশ করে না। 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, কুয়াকাটা সৈকতে বিভিন্ন সময় সমুদ্রের বিষধর সাপের আনাগোনা দেখা যায়। এ ব্যাপারে পর্যটকদের মাঝে সচেতনতা ছড়ানোর পাশাপাশি সাপসহ উপকূলের বন্যপ্রাণী রক্ষায় কাজ করছি। তবে পর্যটকদের সুবিধার্থে কুয়াকাটা এন্টিভেনাম রাখা খুবই জরুরি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!