নিহত অনিক কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর মধ্যপাড়া মনা মিয়া হাজী বাড়ির কুয়েত প্রবাসী আক্কাসের ছেলে।
সরেজমিন গিয়ে জানা যায়, বাড়ি থেকে বুড়িচং বাজারে যাওয়ার পথে গোমতি বাঁধের ওপর এক যুবককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক অনিক গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
.png)
অনিকের আগামী ডিসেম্বর মাসে কুয়েতে যাওয়ার কথা ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।