ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকের বাড়ি গিয়ে কলেজছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে থানায় স্বজনরা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৬, ২২ নভেম্বর ২০২৩
প্রেমিকের বাড়ি গিয়ে কলেজছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে থানায় স্বজনরা
নিহত রিয়া আক্তার

সহপাঠী কাউছারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রিয়ার। গত সোমবার (২০ নভেম্বর) ফোন পেয়ে রিয়া কাউছারের বাসার ছাদে যায়। সেখানেই কৌশলে চারতলা ছাদ থেকে রিয়াকে ফেলে হত্যা করেন কাউছার। এরপর মরদেহ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়া থানায় হাজির হন স্বজনরা। মামলার নেয়ার দাবি জানান তারা। পরে আশুলিয়া থানার ওসি মামলা নেওয়ার আশ্বাস দিলে স্বজনরা থানা এলাকা ত্যাগ করেন। ঘটনাটি ঘটেছে ঢাকার আশুলিয়ায়। 

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়া থানার সামনে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে বিক্ষোভ করেন স্বজনরা। রিয়া আশুলিয়ার গাজীরচট এলাকার মনির হোসেনের মেয়ে ও সাভার লিজেন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্বজনদের অভিযোগ, একই কলেজের কাউছার নামে এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রিয়ার। সোমবার ফোন পেয়ে রিয়া কাউছারের বাসার ছাদে যায়। চারতলা ছাদ থেকে ফেলে তাকে হত্যা করেন কাউছার। এরপর মরদেহ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়া থানায় হাজির হন স্বজনরা। মামলার নেয়ার দাবি জানান তারা। পরে আশুলিয়া থানার ওসি মামলা নেয়ার আশ্বাস দিলে স্বজনরা থানা এলাকা ত্যাগ করেন।

Advertisement

রিয়ার বোন কেয়া আক্তার বলেন, আমার বোনকে বাসা থেকে ডেকে নিয়ে যান কাউছার। সেখানেই কৌশলে ছাদ থেকে ফেলে হত্যা করেন। এরপর থেকেই মামলা নেয়ার জন্য থানায় যোগাযোগ করা হয়। কিন্তু কালক্ষেপণ হওয়ায় মরদেহ নিয়েই থানায় এসেছি।

আশুলিয়া থানার এসআই নূর খান বলেন, চারতলা ভবনের ছাদ থেকে ওই মেয়েটা পড়ে মারা গেছে। আমি তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ নিয়ে আসছি। 

আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!