ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কারখানার ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ৬ আগস্ট ২০২৩
কারখানার ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল- ফাইল ফটো

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি পোশাক তৈরি কারখানার পাঁচ তলার ছাদ থেকে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হন। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত শ্রমিক জালাল উদ্দিন রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকায় ভাড়া বাড়িতে থেকে একতা নিট ফেব্রিক্স নামের কারখানায় লোডার হিসেবে কাজ করতেন।

জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে জালাল উদ্দিন কোনাবাড়ি বিসিক এলাকায় একতা নিট ফেব্রিক্স নামের একটি পোশাক তৈরি কারখানার পাঁচতলায় মালামাল উঠানো নামানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। কারখানার কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার জন্য তাকে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

Advertisement

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার এসআই মো. কামরুজ্জামান লিটন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!