ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ২২ নভেম্বর ২০২৩
নাটোরে ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের অদূরে দিনাজপুর থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আব্দুলপুরের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশনের অদূরে ২১৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।

Advertisement

এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ে দফতর থেকে পাকশী সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশীদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আব্দুলপুর রেলওয়ে জংশনে কর্মরত স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়। এরপরই বিকট শব্দে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি রেলওয়ে ঈশ্বরদীর পাকশী অফিসকে জানানো হলে সেখান থেকে উদ্ধারকারী ট্রেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছান এবং মেরামতসহ উদ্ধার কাজ শুরু করেছেন। এ কাজ শেষ হলেই ওই রুটে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে। ঊর্ধ্বতন কর্মকতার্রা ঘটনাস্থলে অবস্থান করছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!