নিহত নারী ইউপি সদস্যের নাম লিপিকা বিশ্বাস (৪৫)। তিনি চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের মৃত সুবোধ বিশ্বাসের স্ত্রী। লিপি বিশ্বাসের অসিত বিশ্বাস (২৪) নামে একটি ছেলে ও অর্পণা বিশ্বাস (২৭) নামে একটি মেয়ে রয়েছে।
লিপি বিশ্বাসকে বহনকারী মোটরসাইকেলচালক রণজিৎ বিশ্বাস জানান, গণমিলন ফাউন্ডেশন নামের একটি এনজিওর চেক মামলায় হাজিরা দিতে লিপিকে নিয়ে বাগেরহাট যাচ্ছিলাম। যাওয়ার পথে দেপাড়া আড়ারখাল নামক স্থানে পৌঁছালে লিপিকা মোটরসাইকেলের পেছন থেকে পড়ে আহত হন। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
.png)
চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল বলেন, বাগেরহাট যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে লিপির মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি নিজেই মোটরসাইকেল থেকে পড়ে গেছেন। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।