বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলার জাহানাবাদ গ্রামের আতাউরের ছেলে পায়েল (২১) এবং খেড় সরদারের ছেলে আবদুল্লা (২২)।
.png)
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পায়েল, আবদুল্লাসহ আহত রনি হোসেন একই মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে সইপাড়া পান বাজারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১১টার দিকে পায়েল এবং বৃহস্পতিবার সকালে আবদুল্লার মৃত্যু হয়। এছাড়াও আহত রনির অবস্থা আশঙ্কাজনক।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল।