ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় অটিস্টিক, বুদ্ধি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে দৌড়, বল লাথি, ঝুড়িতে বল ফেলা, আলু কুড়ানো, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা।
জেলার তিনটি প্রতিষ্ঠান থেকে ২০ জন করে মোট ৬০ জন ছেলে ও মেয়ে ক্রীড়া উৎসবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেয়া সবাইকে জার্সি ও সৌজন্য পুরস্কার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, নিকেতন ফাউন্ডেশনের অর্গানাইজার অনামিকা ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!