ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫, ২ ডিসেম্বর ২০২৩
মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ২
ফাইল ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বেপোরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মজিবুর রহমান নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

শুক্রবার সন্ধ্যায় রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমা ওই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। আহতরা হলেন- নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর এলাকার আলমগীরের ছেলে তানভীর এবং একই এলাকার মো.রাব্বী। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিকেলে তানভীর দুইজন মোটরসাইকেল আরোহী নিয়ে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান পথচারী মজিবুর রহমান। এতে আহত মোটরসাইকেল চালক তানভীর ও আরোহী রাব্বি। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

Advertisement

কোম্পানীগঞ্জ থানার এসআই আক্তার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে হস্তন্তর করা হয়েছে। মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!