অবশেষে পুলিশি অভিযানে সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত প্রতারক রিপন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মৃত কুদ্দুস খন্দকারের ছেলে।
.png)
এর আগে, রোববার রাতে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী জাহানারা বেগমের ছেলে জিল্লুর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন খন্দকার নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।