[ রাজধানী ]
পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১
ছবি: সংগৃহীত
পুলিশের সার্জেন্ট পরিচয়ে দিয়ে প্রতারণার অভিযোগে মো. রাজু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যায় মিরপুর ২ নম্বর সেকশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা-পুলিশ।
মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গ্রেফতার রাজু একজন প্রতারক। গ্রেফতারের সময় তার জুতার তলায় লুকিয়ে রাখা ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, তিনি সবাইকে পরিচয় দেন পুলিশ কর্মকর্তার লোক হিসেবে। তিনি সার্জেন্ট আশরাফের হয়ে কাজ করেন বলে জানান। অথচ এ নামে কোনো সার্জেন্ট নেই।
.png)
ওসি বলেন, আশরাফুর জামান আশরাফ নামে ভিজিটিং কার্ডও ছাপিয়েছেন রাজু। সেই কার্ড বিভিন্ন স্থানে দিয়ে তিনি প্রতারণা করে আসছিলেন।
রোববার সাহাবুদ্দীন নামে একজনের কাছ থেকে স্বল্পমূল্যে ব্যাটারি বিক্রির নামে ৩৫ হাজার টাকা নেন। এরপর ব্যাটারি এনে দিচ্ছেন বলে পালিয়ে যান।
পরে ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করলে রাজুকে ২ নম্বর সেকশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে তার জুতার তলায় লুকিয়ে রাখা ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!