[ রাজধানী ]
নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
রাজধানীতে নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলার পলাতক আসামি যুবদল নেতা রুহুল আমিন ওরফে মুক্তারকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত রুহুল আমিন ওরফে মুক্তার নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব।
শনিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সিনিয়র এএসপি পারভেজ রানা।
.png)
তিনি বলেন, মুক্তার নওগাঁয় নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি। মামলার পর থেকে তিনি রাজধানীতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!