নিখোঁজ ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও সন্ধান মেলেনি ওই বৃদ্ধের। রাতে উদ্ধারকাজ বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস। রাতের মধ্যে মরদেহ না পেলে রোববার সকালে আবারো অনুসন্ধান চালাবে ফায়ার সার্ভিস।
.png)
ফেরিতে সঙ্গে থাকা ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, আমাদের এক নিকট আত্মীয়ের বিয়েতে মোরেলগঞ্জের ওপারে বরযাত্রী যাচ্ছিলাম। ফেরি পারাপারের সময় বাবা মোবাইলে কথা বলছিলেন। অসাবধনতাবশত ফেরির বেরিয়ার পোস্টের বাইরে গেলে তিনি নদীতে পড়ে যান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোরেলগঞ্জের ওয়ার হাউজ ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করেছি। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার ডুবুরি দল অনুসন্ধান চালিয়েছে। কিন্তু রাত হওয়ায় অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রাতের মধ্যে নিখোঁজের সন্ধান না পেলে রোববার সকালে আবার অনুসন্ধান চালানো হবে।