ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১১ ডিসেম্বর ২০২৩
লালমোহনে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা
ছবি: ডেইলি বাংলাদেশ

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলার ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে এ পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন থানার আয়োজনে কলেজের হলরুমে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুজ জাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি এসএম মাহবুব উল আলম।

এ সময় অন্যান্যের মধ্যে পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন, কলেজের সহকারী অধ্যাপক মো. মোসলেহ উদ্দিন, মো. মহিবুল্যাহ, মো. ইব্রাহিম, মো. মফিজুল ইসলাম, মো. মিজানুর রহমান, প্রভাষক মো. জহিরুল হকসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!