ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিথর কামরুল

মদন ও নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ১১ ডিসেম্বর ২০২৩
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিথর কামরুল
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার মদন-খালিয়াজুরী সড়কের বালই সেতু এলাকায় এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর সড়কের পাশের ক্ষেত থেকে কামরুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। নিহত যুবক জেলার খালিয়াজুরী উপজেলার পাঁচ হাট গ্রামের নিখিল মিয়ার ছেলে। 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মদন যাচ্ছিলেন। পথে মদন-খালিয়াজুরী সড়কের বালই সেতুর পূর্ব পাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে থাকেন। জমিতে কৃষিকাজ করতে আসা লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সঙ্গে কোনো লোকজন না থাকায় দুই ঘণ্টা পর মদন হাসপাতালে তিনি মারা যান। 

Advertisement

মদন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন, দুর্ঘটনায় কামরুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!