[ দেশজুড়ে ]
অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ২ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত দুই রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী থেকে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্পের শরীফের ছেলে জুবায়ের এবং একই ক্যাম্পের আমির হোসেনের ছেলে আনোয়ার।
.png)
বিজিবি-২ এর অধিনায়ক বলেন, মঙ্গলবার সকালে টেকনাফের বড়ইতলীর বক্করের জোড়া নামক এলাকা দিয়ে অস্ত্র ও মাদকের একটি চালান দেশে আসবে- এমন সংবাদে বিজিবি ঐ এলাকায় অভিযান চালায়। পরে নাফ নদী থেকে দুটি নৌকা ঘেরাও করে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। এ সময় নৌকা তল্লাশি করে একটি দোনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি আর্জেস হ্যান্ড গ্রেনেড, গুলি ও কার্তুজ এবং দুই কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!