ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে অসুস্থ গরুকে জবাই, দিনে চলছিল মাংস বিক্রি!

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ১৪ ডিসেম্বর ২০২৩
রাতে অসুস্থ গরুকে জবাই, দিনে চলছিল মাংস বিক্রি!
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির সময় মাংসগুলো জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে অসুস্থ গরুর মাংস বিক্রির সময় তা জব্দ করা হয়। 

জানা গেছে, গোভীপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে ফিরোজ আলী তার অসুস্থ গরু বুধবার দিবাগত রাতে গোপনে জবাই করেন। সেই মাংস বৃহস্পতিবার সকালে বিক্রি করছেন- এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম গোভীপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে অসুস্থ গরুর জবাইকৃত মাংস উদ্ধার করা হয়। এদিকে, অভিযানের বিষয়টি টের পেয়ে গরুর মালিক ফিরোজ আলী পালিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, অসুস্থ গরুর মাংস জব্দ করা শেষে সেগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!