সোমবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা শহরের চাউল ব্যবসায়ী লাভলু হোসেনকে দুই হাজার টাকা জরিমানা এবং কোরবান আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পলিথিনের বস্তায় চাল বিক্রির অপরাধে তাদের জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম। তিনি জানান, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বিধি অনুযায়ী এ জরিমানা করা হয়।
.png)