[ দেশজুড়ে ]
কমলগঞ্জে যুবদল নেতা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের ওপর হামলা মামলার আসামি যুবদল নেতা সৈয়দ জামাল হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম।
মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে কামারগাঁও গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতার জামাল কমলগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ও উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা।
ওসি সাইফুল আলম জানান, গত অক্টোবর মাসে কমলগঞ্জ থানায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলার আসামি সৈয়দ জামাল হোসেন। ঐ মামলায় মঙ্গলবার রাতে কামারগাঁও গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!